Sunday , June 14 2026
👁️ আজকের ভিউ: 1,067 | মোট ভিউ: 651,076
Bar Council Exam Preparation CPC

Section 1 of the Code of Civil Procedure, 1908 | Bar Council Exam Preparation

দেওয়ানি কার্যবিধির সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।

প্রিমিয়াম ভার্সন এর কোর্স ফি সম্পর্কে জানতে নিচের “Read More” বাটনে ক্লিক করুনঃ

Section 1 of the Code of Civil Procedure, 1908

Short title, commencement and extent:

  • (1) This Act may be cited as the Code of Civil Procedure, 1908.
  • (2) It shall come into force on the first day of January, 1909.
  • (3) It extends to the whole of Bangladesh.

দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ধারা ১

সংক্ষিপ্ত শিরোনাম, প্রারম্ভ ও বিস্তৃতি:

  • (১) এই আইন ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি নামে অভিহিত হইবে।
  • (২) ইহা ১৯০৯ সালের ১লা জানুয়ারি তারিখে বলবৎ হইবে।
  • (৩) সমগ্র বাংলাদেশে ইহার বিস্তৃতি থাকিবে।

দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ধারা ১ (ভাষ্য)

ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন এবং আওতা এই ধারাটিকে মূলত তিনটি উপধারায় ভাগ করা হয়েছে:

ধারা ১(১) – সংক্ষিপ্ত শিরোনাম (Short Title): এই আইনটি “দেওয়ানি কার্যবিধি, ১৯০৮” (The Code of Civil Procedure, 1908) নামে অভিহিত হবে। উল্লেখ্য, এটি ১৯০৮ সালের ৫ নং আইন (Act No. V of 1908) হিসেবে ১৯০৮ সালের ২১শে মার্চ প্রণীত বা পাস হয়।

ধারা ১(২) – প্রবর্তন বা কার্যকরের তারিখ (Commencement): আইনটি ১৯০৯ সালের ১লা জানুয়ারি তারিখে কার্যকর বা বলবৎ হয়েছে। এই আইনটির পাসের তারিখ এবং কার্যকর হওয়ার তারিখ ভিন্ন।

ধারা ১(৩) – আওতা বা বিস্তৃতি (Extent): এই আইনটির এখতিয়ার সমগ্র বাংলাদেশে প্রযোজ্য বা বিস্তৃত হবে।

📱 অ্যাপ ডাউনলোড করুন — দ্রুত

অ্যাপ ইন্সটল করে সবকিছু এক জায়গায় দেখুন।

Index