Thursday , July 2 2026
Bar Council Exam Preparation SR Act

Section 1 of The Specific Relief Act, 1877 | Bar Council Exam Preparation

সুনির্দিষ্ট প্রতিকার আইনের সূচীপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।

প্রিমিয়াম ভার্সন এর কোর্স ফি সম্পর্কে জানতে নিচের “Read More” বাটনে ক্লিক করুনঃ

নির্দিষ্ট ধারা খুঁজতে টাইপ করুন:
Section [নম্বর] of (যেমন: Section 1 of)

Section 1 of the Specific Relief Act, 1877

Short title: This Act may be called the Specific Relief Act, 1877.
Local Extent: It extends to the whole of Bangladesh.
Commencement: And it shall come into force on the first day of May, 1877.

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ধারা ১

প্রারম্ভিক সংক্ষিপ্ত শিরোনাম: এই আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ বলিয়া অভিহিত হইবে।
স্থানীয় আওতা: ইহা সমগ্র বাংলাদেশে বিস্তৃত হইবে।
প্রারম্ভ: এবং ইহা ১৮৭৭ সালের মে মাসের প্রথম দিন হইতে কার্যকর হইবে।

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ধারা ১ (বিশ্লেষণ)

সুনির্দিষ্ট প্রতিকার আইন এর প্রথম ধারায় মূলত আইনটির নাম, প্রয়োগের ভৌগোলিক পরিধি এবং কার্যকর হওয়ার তারিখ নির্দেশ করা হয়েছে। আইনটি ১৮৭৭ সালের ১ মে থেকে কার্যকর হয় এবং সমগ্র বাংলাদেশে এর আওতা বিস্তৃত।

Substantive Law (মূল আইন) ও Procedural Law (পদ্ধতিগত আইন) এর সম্পর্ক: এই আইনটি একটি Substantive Law (মূল আইন), তবে এর অধীনে প্রতিকার পাওয়ার প্রক্রিয়া Procedural Law (পদ্ধতিগত আইন) হিসেবে দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর উপর নির্ভরশীল।

উদাহরণস্বরূপ, এই আইনের ধারা ৮ এবং ৯ অনুযায়ী স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের যে প্রতিকার দেওয়া হয়, তার বাস্তবায়নের জন্য দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর আদেশ ২১ অনুযায়ী ডিক্রি জারির প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

অন্যান্য আইনের সাথে প্রয়োগের পরিধি: অন্যান্য আইন যেমন: দণ্ডবিধি, ১৮৬০ এবং সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ১ এ যেমন বলা হয়েছে, ঠিক একইভাবে এই আইনটিও সমগ্র বাংলাদেশে সমভাবে প্রযোজ্য হবে।

Index